তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে তাঁকে শপথবাক্য পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়।শপথ নেওয়ার আগে অনুষ্ঠানে উপস্থিত একাধিক অতিথিদের সঙ্গে কথা বলেন মমতে। সকাল ১১ টা নাগাদ তিনিশপথ নেন। এদিন শপথগ্রহনের পর মমতা বলেন, তাঁর প্রথম কাজ হবে পশ্চিমবঙ্গ রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। পাশাপাশি তিনি দ্বিতীয় কাজ হিসাবে গুরুত্ব দিতে চান বাংলায় যাতে কোনও অশান্তি না হয় সেদিকে। 


ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভোট ফালাফল পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসা ও খুনের ঘটনা ঘটে চলেছে। বিজেপির অভিযোগ, তাফ\দের অন্তত ৯ কর্মীকে খুন করা হয়েছে। শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও লুঠপাট করা হয়েছে। নারীদের বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ। আর এই অভিযোগের তীর উঠেছে রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে।সেখানে দাঁড়িয়ে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা জানিয়ে দেন, রাজ্যের কোথাও অশান্তি করলে এখন থেকে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। 


তিনি সকলকে শান্তি বজায় রাখার আবেদন করেন। এদিকে পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতাকে শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীর কাছে হিংসা থামানোর আর্জি জানিয়ে বলেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে তাঁর। বিশেষ করে নারী ও শিশুদের উপর অত্যাচারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি। 


মমতা এদিন রাজভবনে শপথ নেওয়ার পর সোজা চলে যান রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নতে। এদিন মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, দেব ও তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন না সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। তবে এদিন কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.